ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

    রাজাপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাব উদ্দিন সুরু মিয়ার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শনিবার বিকালে বন বিভাগের লোক ঘটনাস্থলে গিয়ে কর্তন করা গাছ জব্দ করেন।

    স্থানীয় আশ্রাফ আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া জানান, গত বছর উপজেলার নিজামিয়া এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে জাহাঙ্গির হোসেন বড়ইয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে চল্লিশকাহনিয়া বেড়িবাদ এলাকা থেকে গত বছর আকাশমনিসহ কিছু গাছ ক্রয় করেন। ঐ সময় জাহাঙ্গীর কিছু গাছ কর্তন করে নেয়। বাকি গাছগুলো জাহাঙ্গীর তার এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার আকাশমনি গাছ কর্তন শুরু করে। খবর পেয়ে বন বিভাগ শনিবার বিকালে কর্তন করা গাছ জব্দ করে নিয়ে আসে।
    জাহাঙ্গীর হোসেন জানায়, গত বছর শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে গাছ ক্রয় করি। আমি না বুঝে শুক্রবার গাছ কাটা শুরু করি। লোকজনের কাছ থেকে সরকারি গাছ জানতে পেরে গাছ কাটা বন্ধ করে চলে যাই।

    অভিযুক্ত চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়া বলেন, আমার জায়গায় মাছের ঘেরের মধ্যে রোপন করা গাছ। ছয়-সাত মাস আগে গাছগুলো বিক্রয় করেছি।

    সামাজিক বনায়নের সুবিধাভোগীদের সভাপতি মো. মহারাজ হোসেন জানান, কর্তন করা আকাশমনি গাছ চল্লিশকাহনিয়া সরকারি বনায়নের। গাছ কাটার বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি।

    উপজেলা বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্তন করা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ