ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় যাত্রীবাহী পরিবহন থেকে জাটকা জব্দ

    আগৈলঝাড়ায় যাত্রীবাহী পরিবহন থেকে জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় জাটকা বিরোধী অভিযানে সোমবার রাতে যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে ১শ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার রাত দশটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুল্লশ্রী বাইপাস রোডে অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে বেনাপোল-যশোরগামী সেভেনস্টার পরিবহন (যশোর ব-১১-০২০৬) বক্স থেকে ১শ কেজি জাটকা জব্দ করা হয়। 

    এসময় অবৈধ ভাবে জাটকা পরিবহনে নেয়ার অপরাধে সেভেনস্টার পরিবহনের সুপারভাইজার শেখ হারুন অর রশিদকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম।

    পরে জব্দকৃত জাটকা সোমবার রাতেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন বাশাইল, রাজিহার, বাকাল মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় অসহায় ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ