ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শহীদ আরিফ সেরনিয়াবাতের ৫৮তম জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত

      শহীদ আরিফ সেরনিয়াবাতের ৫৮তম জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভগ্নিপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা, কৃষক কুলের নয়ন মণি, দক্ষিণ বাংলার অবিসংবাদিত জননেতা, স্বাধিকার, স্বাধীনতা, অসাম্প্রদায়িক প্রগতিশীল গনতান্ত্রিক আন্দোলনের অনন্য পথিকৃৎ ও প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির ভাই শহীদ আরিফ সেরনিয়াবাত এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামে অবস্থিত শহীদ আরিফ সেরনিয়াবাত এর নামে শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তার ৫৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। 

    দোয়া মিলাদে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, শিক্ষক গাজী শাকিল হোসেন, শফিউল বাশার, সুব্রত দাস, সজল চন্দ্র শীল, ফরহাদ হোসেন, ফাহমিদা ইলিয়াস, রিতা মন্ডল, পাপিয়া সুলতানা, ফাহিমা আক্তার, শিক্ষার্থী মনি শীল, সাবা ইসলাম, রিফাত হোসেন, আমান সরদার প্রমুখ। 

    শেষে শহীদ আরিফ সেরনিয়াবাত এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মো. ইমরান।  

    উল্লেখ্য, শহীদ আরিফ সেরনিয়াবাত ১৯৬৩ সালের ২৯ নভেম্বর উপজেলার সেরাল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঢাকার ২৭ মিন্টু রোডস্থ বাসভবনে কতিপয় বিপদগামী সেনাকর্মকর্তারা আনুমানিক ভোর ৫টায় আক্রমণ করে এবং নৃশংস হত্যাযজ্ঞ চালায়। সেইদিনের নৃশংসতায় কৃষক কুলের নয়নমণি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর সাথে তার মেয়ে বেবি সেরনিয়াবাত, পুত্র আরিফ সেরনিয়াবাত, ভাগ্নে শহিদ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আব্দুল্লাহ বাবু নিহত হন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ