ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি

    ঝালকাঠিতে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্রের উদ্যোক্তা ও সূধীজনরা অংশ নেন। অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শাহপার পারভীন, ঝালকাঠি সরকারি কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মো. আসাদুজ্জামান, ঝালকাঠি পৌরসভা প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাংবাদিক হেমায়েতউদ্দিন হিমু, উদ্যোক্তা রোজিনা আক্তার ও মো. শাহাবুদ্দিন মিয়া।

    জেলায় ইউনিয়ন সেবাকেদ্রের উদ্যোক্তাদের মধ্যে শ্রেষ্ঠ সেবাপ্রদানকারি ভৈরবপাশা ইউপি উদ্যোক্তা রোজিনা আক্তার ও গালুয়া ইউপির উদ্যোক্তা মো. আব্দুল কাইউমকে ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।  জেলা প্রশাসনের আয়োজনে ও এসপায়ার টু-ইনোভেট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এতে সহযোগিতা করেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ