ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে বর্ণিল আয়োজনে দৈনিক নবচেতনা'র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বরিশালে বর্ণিল আয়োজনে দৈনিক নবচেতনা'র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দেশের ১৭ তম জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

    মঙ্গলবার (৩০ নভেম্বর ) বেলা ১১টায় দৈনিক নবচেতনার বরিশাল অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    প্রধান অতিথি হিসেবে বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন কেক কাটেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, রয়েল সিটি হাসপাতালের পরিচালক কাজী আফরোজা, দৈনিক নবচেতনার সাবেক মফস্বল সম্পাদক প্রশান্ত কুন্ডু।

    কেক কাটা শেষে বরিশাল ব্যুরো প্রধান মোঃ মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলা নিউজ ২৪ ডট কম বরিশাল ব্যুরো প্রধান মুশফিক সৌরভ,  ঢাকা পোস্টের  বরিশাল ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, নবচেতনার আগৈলঝারা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, উজিরপুর প্রতিনিধি নাজমুল হক মুন্না, দৈনিক মতবাদের স্টাফ রিপোর্টার শাকিল মাহমুদ, অনলাইন নিউজ পোর্টাল দক্ষিণ বাংলার সম্পাদক মালা, সহ-সম্পাদক মিনার আলম, সাংবাদিক মাহিন, ফটো সাংবাদিক এন আমিন রাসেল ও মোঃ অলিউর প্রমুখ।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ