ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ডিবিসি ছেড়ে সময়তে সাংবাদিক অপূর্ব অপু

    ডিবিসি ছেড়ে সময়তে সাংবাদিক অপূর্ব অপু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজ ছেড়ে সময় টেলিভিশনে যোগ দিয়েছেন সাংবাদিক অপূর্ব অপু। দায়িত্ব পেয়েছেন সময় টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও বরিশাল ব্যুরো প্রধানের। ১ ডিসেম্বর ২০২১ আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দিচ্ছেন সময় টিভিতে। এর আগে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ছাড়াও বৈশাখী টেলিভিশনে ঢাকায় স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত ছিলেন অপু। ঢাকায় থাকাকালিন বিভিন্ন বিটের পাশাপাশি প্রধানমন্ত্রী বিটেরও রিপোর্ট কাভার করার অভিজ্ঞতা রয়েছে অপুর।

    তার বাবা মারা যাবার পর পারিবারিক কারণে ২০১৬ সালে বরিশালে ফিরে আসেন। সাংবাদিক অপূর্ব অপু শৈশব থেকেই নিজেকে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন। অভিনয় আবৃত্তিতে একাধিক জাতীয় পুরস্কার অর্জন করেছেন। পড়াশুনায় ব্রজমোহন কলেজ থেকে সমাজকর্মে মাস্টার্স। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বর্তমানে অধ্যয়ণরত। তার আলোচিত রিপোর্টগুলোর মধ্যে বরিশালে অবস্থানরত বৃটিশ নাগরিক লুসি হল্টকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন বিশেষ উল্লেখযোগ্য।

    অনুসন্ধানী সাংবাদিকতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছিলো ২০১৮ সালে। ডিবিসি নিউজের ঢাকার বাইরের সেরা রিপোর্টার নির্বাচিত হবারও গৌরব অর্জন করেছেন সম্প্রতি। পহেলা ডিসেম্বর থেকে তিনি সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সবার কাছে দোয়া কামনা করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ