ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে মহিলা দলের মৌন মিছিল ও সমাবেশ

    ঝালকাঠিতে মহিলা দলের মৌন মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝালকাঠিতে মহিলা দলের মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার সকাল ১১টায় শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল বের করে জেলা মহিলা দল। এতে পুলিশ বাঁধা দিলে কার্যালয়ের সামনেই বিক্ষোভ করে তাঁরা। এ সময় দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা মহিলা দলের আহŸায়ক মতিয়া মাহফুজ জুয়েল। 

    এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। জেলা মহিলা দলের কর্মসূচির খবর পেয়ে সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী এসে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। এর আগেই মহিলা দলের নেতৃবৃন্দ কর্মসূচি শেষ করে চলে যায়।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ