ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হিজলায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন

    হিজলায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলায় মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে । দিবসটি উপলক্ষে উপজেলার মাউলতলা মাধ্যমিক বিদ্যালয় নানা কর্মসূচির আয়োজন করা হয় । এর মধ্যে  সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে আলোচনা সভা, নিত্য সঙ্গীত, দেশের গান, কবিতা আবৃতি ও শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয় ।  

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুস সামাদ খান হেলাল। সভায়  বক্তব্য রাখেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার, সরকারি হিজলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ খগেন চন্দ্র বিশ্বাস, বি এল পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক প্রেমজি লাল দাস, হিজলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

    সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন খান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ