ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ২৫ কেজি গাঁজাসহ আটক ২

    বরিশালে ২৫ কেজি গাঁজাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (০১ ‍ডিসেম্বর) দিনগত রাতে রসুলপুর কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার হলরুমে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম।

    আটককৃত ব্যক্তিরা হলেন- রসুলপুর কলোনির বাসিন্দা ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৩৮) এবং নগরীর মহসিন মার্কেট এলাকার বাসিন্দা মন্টু হাওলাদারের ছেলে দিপু হাওলাদার (২০)।

    সংবাদ সম্মেলনে ফজলুল করিম বলেছেন, আটক ব্যক্তিরা রসুলপুর কলোনির মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার (১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পলাশ ও তার সহযোগী দিপুকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।


    এ ঘটনায় আটক দুইজনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। সহযোগী দিপুর বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান রয়েছে।

    সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিমসহ অন্য পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ