ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

    আগৈলঝাড়ায় পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবসটি পালন করা হয়েছে।

    এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    পরে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, এসএম হেমায়েত উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, গোলাম মোস্তফা সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ পাইক প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ