ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাবুগঞ্জে দারাজ'র ডেলিভারি গাড়ি থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

    বাবুগঞ্জে দারাজ'র ডেলিভারি গাড়ি থেকে ইয়াবা উদ্ধার, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান (অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ের প্রতিষ্ঠান) দারাজ'র পন্য ডেলিভারী গাড়ি থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার এবং গাড়ির চালক ও ডেলিভারী ম্যানকে আটক করা হয়েছে ।  বৃহস্পতিবার(২ ডিসেম্বর) দুপুরে বাবুগঞ্জের স্টীল ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয় ।

    আটককৃত গাড়ীর চালক গকুল চন্দ্র(২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া সদর উপজেলার অতুল চন্দ্রের ছেলে এবং ডেলিভারীম্যান মো. শাহাদাত হোসেন(২২)  চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের মো. এমদাদ আকনের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান । তিনি বলেন,  বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  অনলাইন শপ দারাজ'র একটি পন্য ডেলিভারীর কাভার্ড ভ্যান( ঢাকা মেট্রো-থ ৫৪-৩৪১৫) আটক করে পুলিশ।  এ সময় গাড়ি থেকে ১০পিস ইয়াবাসহ চালক ও ডেলিভারী ম্যানকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ