ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হিজলায় পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

     হিজলায় পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ  করে। র্যালি শেষে উপজেলা সদর বাস স্টানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদার ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী। লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল খায়ের উপজেলা কৃষক লীগের আহ্বায়ক গোলাম মহিউদ্দিন মিন্টু যুবলীগ নেতা কাজী সাইলু মিজানুর রহমান সরদার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাত মাহমুদ নিপু  শিকদার, মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, হরিনাথ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা মহিলা লীগের যুগ্ন-আহবায়ক সেলিনা ইসলাম তুহিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ