ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • পাথরঘাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার

    পাথরঘাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় জেসমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটে  পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বসত ঘরের বিছানা থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধূর লাশ।

     

    জেসমিন সুলতানা ওই ওয়ার্ডের মো. সুলতান খানের মেয়ে। স্বামী আবুল বাশার খানের (৩২) বরগুনার গর্জনবুনিয়া এলাকার বাসিন্ধা।

    জেসমিন সুলতানার মা রেনু বেগম এবং সুলতান খানের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। অত্যাচার থেকে মুক্তি পেতে  বাবার জমিতে ঘর তুলে স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন জেসমিন।

    জানা গেছে, রাত আড়াইটার দিকে জেসমিনের স্বামী আবুল বাশার মোবাইলে শ্যালক রফিকুলকে তার বোন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর জানায়।

    ওই শ্যালক তাৎক্ষণিক বোনের বাড়িতে এসে বোন জেসমিন সুলতানার মরদেহ বিছানায় দেখতে পায় বলে জানায়।
    এ ঘটনার পর থেকে বাশার ও তার ভগ্নিপতি কসাই মোস্তফা আত্মগোপনে চলে যায় বলে জানা গেছে। পরিবারের ধারণা, আবুল বাশার নিজেই তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী জেসমিনের বাড়িতে ভিড় জমায়।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ