ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • আজ বরগুনা হানাদার মুক্ত দিবস

    আজ বরগুনা হানাদার মুক্ত দিবস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় শহীদ গণকবরে শ্রদ্ধা নিবেদন, প্রদীপ প্রজ্বালন, আনন্দ শোভাযাত্রা, গণসংগীত ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ ৩ ডিসেম্বর বরগুনা হানাদার মুক্তদিবসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বরগুনার মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, পৌর মেয়র আ্যাড. কামরুল আহসান মহারাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলাঘর, মহিলা পরিষদ, উদিচী, বিডিক্লিন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

    বিকাল ৩টায় রয়েছে শিশু সংগঠন খেলাঘরের নেতৃত্বে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্ময় আনন্দ শোভাযাত্রা, গণসংগীত, আবৃতি ও আলোচনা সভা। উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিনে মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের নেতৃত্বে ২১ জন মুক্তিযোদ্ধা বরগুনাকে হানাদার ও রাজাকার মুক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ