ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ১শ' ১০ মণ জাটকা জব্দ

    বরিশালে ১শ' ১০ মণ জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন এর নেতৃত্বে একের পর এক সফল জাটকা বিরোধী অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ। গত এক সপ্তাহের জাটকা বিরোধী অভিযানের সাফল্যের ধারাবাহিকতায় গতকাল (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে আবারো ১শ' মণের উপরে জাটকা জব্দ করেছে বরিশাল নৌ-পুলিশ। এসময় অবৈধ জাটকা বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। নৌ-পুলিশের জাটকা বিরোধী চলমান এ অভিযানকে সফল করতে গতকালও নেতৃত্ব দেন নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন।

    নৌ- পুলিশের জাটকা বিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকাল (২ ডিসেম্বর) বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও ১টি ট্রাকে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১শ’ ১০ মণ জাটকা উদ্ধার করে বরিশাল সদর নৌ-থানা পুলিশ। জানাগেছে, বৃহস্পতিবার রাত ৯টায় নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিনের নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান নৌ- পুলিশ সদস্যদের নিয়ে দপদপিয়া সেতুর টোলঘর সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে যাত্রীবাহী পরিবহন ও একটি ট্রাক থেকে এই জাটকা উদ্ধার করেন। এ সময় অবৈধ জাটকা পরিবহনের দায়ে ৫ জনকে আটক করা হয়।

    নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন জানান, গোপন সংবাদে জানতে পেরে কুয়াকাটা ও কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন ও একটি ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী পরিবহন ও ট্রাক থেকে আনুমানিক  ১শ’ ১০ মণ জাটকা উদ্ধার করা হয়।  

    আজ ৩ ডিসেম্বর (শুক্রবার) বরিশাল পুলিশ লাইনস্ মাঠে উদ্ধারকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এবং আটককৃত ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

    তিনি আরো জানান, বরিশাল অঞ্চল ও সদর নৌ থানা পুলিশ সর্বদা জাটকাবিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ