ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মুক্ত দিবসে উজিরপুরে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

    মুক্ত দিবসে উজিরপুরে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৫ ডিসেম্বর পাক-হানাদার বাহিনী মুক্ত উজিরপুর ঘোষণা হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  রোববার উজিরপুর মুক্তদিবস উপলক্ষে উপজেলা  মুক্তিযোদ্ধা কাউন্সিলের স্থায়ী কার্যালয়ে বেলা ১১ টায় সাবেক সংসদ সদস্য  ও উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ডার ওয়াদুদ সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

    সভায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হারুন অর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, সাবেক বরিশাল মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার ডাঃ আ ন ম আঃ হাকিম, বীর মুক্তিযোদ্ধা মো. লকিতুল্লাহ, মো. জাকারিয়া মাষ্টার,  আক্রাম হোসেন, আঃ আউয়াল,  আঃ মন্নান হাওলাদার,  মোকসেদ মুন্সি, সেকেন্দার আলী হাওলাদার প্রমুখ।

    সভায় বক্তারা  নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য সকলের প্রতি আহব্বান জানান। সভা শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।      

            

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ