ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাবুগঞ্জে ভোটের ফল পুনর্গণনার দাবি

    বাবুগঞ্জে ভোটের ফল পুনর্গণনার দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের ফল আবার গোনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে স্থানীয়রা।

    রোববার (০৫ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মেয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন করেন ৫ নম্বর রহমতপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা।

    বক্তারা বলেন, ২৮ নভেম্বরের তৃতীয় ধাপে নির্বাচনের ফলাফল সঠিক হয়নি। তাদের দাবি ১২টার পর ইভিএমের মেমোরি কার্ড দুই বার পরিবর্তন করায় গণনা সঠিকভাবে হয়নি। তাছাড়া ইভিএমে ভোট বাতিল যাওয়ার কোনো উপায় না থাকলেও তাদেরকে বলা হয়েছে ১ নম্বর ওয়ার্ডে ৭ ভোট বাতিল হয়েছে। ফলে নির্বাচনী ফলাফল পুনরায় গণনা না করে যেন বিজয়ী ঘোষিত মেম্বার প্রার্থীদের শপথ পাঠ করানো না হয়। এ ঘটনায় হাইকোর্টে রিট করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

    এর আগে একই দাবিতে তারা জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ