ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাকেরগঞ্জে ওয়ার্কসপে বিস্ফোরণ, গুরুতর আহত ১

    বাকেরগঞ্জে ওয়ার্কসপে বিস্ফোরণ, গুরুতর আহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামে ওয়ার্কশপে কাজ করার সময় স্টীলের ড্রাম বিস্ফোরণে এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই কর্মচারীর নাম সাহিন আলী(৩০)।

    তিনি চরামদ্দি গ্রামের মুনসুর আলীর ছেলে। আহত’র ভাই লিমন বলেন, রবিবার সকাল এগারোটার দিকে সাহিন আলী ওয়ার্কশপে কাজ করছিলেন। এসময় একটি স্টীলের ড্রাম ঝালাই করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হন সাহিন আলী। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় রবিবার দুপুরে সাহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ