ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • কাঠালিয়া হানাদার মুক্ত দিবস পালিত

    কাঠালিয়া হানাদার মুক্ত দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলা হানাদার মুক্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‌ সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

    এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মো. ফজলুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক সিকদার, মো. শাহজাহান জমাদ্দার, মো. হানিফ খান, নারায়ন কাঞ্জিলাল, অবিনাশ সন্নমত, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জামান প্রমূখ ।

    উল্লেখ্য, ১৯৭১ সনের ০৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধারা কাঠালিয়া উপজেলাকে হানাদার মুক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ