ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • স্বাক্ষর জাল করায় যুবককে পুলিশে দিলেন জেলা প্রশাসক

    স্বাক্ষর জাল করায় যুবককে পুলিশে দিলেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চ আদালতের একটি রিটের অভিযোগ তদন্ত করতে গিয়ে বরগুনা জেলা প্রশাসনের ফ্রন্ট ডেস্ক শাখার জাল  স্বাক্ষর প্রমানিত হওয়ায় রবিবার দুপুরে জেলা প্রশাসক হাবিবুর রহমান এক যুবককে পুলিশকে হস্তান্তর করেছেন।

    আটককৃত জয় চন্দ্র মাঝি আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল চন্দ্র মাঝির ছেলে ।

    বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের জুডিশিয়াল  শাখার অফিস সহকারী সাইদুর রহমান জানান, উচ্চ আদালতের একটি রীটের অভিযোগ তদন্ত করতে গিয়ে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগকারী পক্ষ উচ্চ আদালতে অভিযোগ করে জেলা প্রশাসনে আবেদন দিয়ে তারা প্রতিকার পায়নি। পরে উভয়পক্ষকে শুনানির জন‍্য জেলা প্রশাসক তলব করেন। এরপর জাল স্বাক্ষর ধরা পরে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের অফিস সহকারি জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করবেন বলে জেনেছি। মামলা প্রক্রিয়াধীন আছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ