ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ে ভ‌র্তি পরীক্ষার ফল প্রকাশ

    ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ে ভ‌র্তি পরীক্ষার ফল প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম ব‌র্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

    সোমবার দুপুরে এই ফল প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

    বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন বিভাগে ৩৫ হাজার ৭৯২ জন আবেদন করেছেন। আবেদনে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ২০ হাজার ৫৬৮ টি, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯ হাজার ৩২২টি এবং ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৫ হাজার ৯০২টি আবেদন জমা পড়ে।

    প্রতি আসনের বিপরীতে ২৪ দশমিক ৮৬ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের আবেদন সর্বোচ্চ । এই আবেদনের পরিপ্রেক্ষিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

    ‘এ’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন ঢাকা বোর্ডের ইত্তাসুম মাহমুদ আদিব। তার মোট স্কোর ৬৬ দশমিক ৫০। তিনি বিষয় পেয়েছেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।

    ‘বি’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বোর্ডের মো. সজিব ইসলাম । তার মোট স্কোর ৮৩ দশমিক ২৫। তিনি আইন বিষয় পেয়েছেন।

    ‘সি’ ইউনিটে মেধা তালিকায় প্রথম হয়েছেন বরিশাল বোর্ডের ফারহানা খানম। তার মোট স্কোর ৭৯ দশমিক ৫০। তিনি ইংরেজি বিষয় পেয়েছেন।

    ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি চলবে । ক্লাস শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য
    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ