ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • তালতলীতে দুদিন ধরে বৃষ্টি, ধান নিয়ে চিন্তিত কৃষকরা

    তালতলীতে দুদিন ধরে বৃষ্টি, ধান নিয়ে চিন্তিত কৃষকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ২ দিন টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রোববার রাতভর বৃষ্টি ও সোমবার (৬ ডিসেম্বর) দিন ভার টানা বৃষ্টি পড়ে। এতে উপকূলীয় জেলা বরগুনার তালতলীর নিম্নাঞ্চলের কৃষি ও ধান ক্ষেতে জলাবদ্ধ সৃষ্টি হওয়ায় কৃষকরা ধান নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

    সরেজমিন ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তাদের মাঠে এখন রোপণ করা পাকা আমন ধান। কেবল ঘরে তুলবেন এ অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অধিকাংশ ধান বৃষ্টির পানিতে পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    কৃষক আক্কাস আলী বলেন, এবছর প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে আমন ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু শেষ সময় ঘরে ধান তোলার সময় প্রাকৃতিক দুর্যোগ হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি এছাড়াও অধিকাংশ কৃষককের এখনো ধান ঘরে তুলতে পারেননি বলেও জানান তিনি।

    তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা সূত্রে জানা যায়, এ বছর ১৬ হাজার ১৬১ হেক্টর জমিতে আমন ধান চাষ করেন কৃষকরা। আমন ধানের বীজ তলা প্রস্তুতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০১২ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও ১১৫০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করেছেন কৃষকরা। এ বছর অধিক পরিমাণে ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।

    এ বিষয়ে তালতলী উপজেলা (অতিরিক্ত) কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নিয়ে তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ