ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ালো ছাত্রদল

    বরিশালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ালো ছাত্রদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের পদত্যাগের দাবীতে কুশপুত্তলিকা পুড়িয়েছে বরিশাল মহানগর ছাত্রদল। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে বিএনপির কার্যালয়ের সম্মুখে এই কর্মসূচি পালন করা হয়। এসময়ে ছাত্রদলের নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ডাঃ মুরাদ হাসানকে অপসারণের দাবী জানান।

    মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে ২০/৩০ জন নেতাকর্মী কুশপুত্তলিকা পোড়ানোয় অংশ নেন।

    রেজাউল করিম রনি বলেন, সরকারের একটি দায়িত্বশীল পদে থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করনে। তাছাড়া তিনি বিভিন্ন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন। তাছাড়া তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিয়েও অশালীন মন্তব্য করেন। আমাদের দাবী, যিনি মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে পারেন না তিনি মন্ত্রী পদে থাকার অধিকার রাখেন না। তাকে অবিলম্বে মন্ত্রী পদ থেকে অপসারণ করতে হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ