ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে গাজাসহ ২ যুবক ‍আটক

     বরিশালে গাজাসহ ২ যুবক ‍আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ১ কেজি গাজাসহ দুই যুবককে ‍আটক করেছে ‍বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।


    মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোর ৫ টায় নগরীর চরকাউয়া খেয়াঘাট ‍এলাকার “মা হোটেল এন্ড রেস্টুরেন্ট” এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের ‍আটক কর‍া হয়। বিষয়টি ‍মেইলে বার্তা দিয়ে নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।


    অভিযানে ‍আটককৃতরা হলেন, বরিশাল জেলার বন্দর থানাধীন চন্দ্রমোহন এলাকার মৃতঃ আলম বেপারীর ছেলে মোঃ আরিফুর রহমান বেপারী (২৯) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেওভোগ পশ্চিম নগরের মৃত -দেলোয়ার শেখ এর ছেলে সবুজ শেখ  (২৮)।

    এ সময় ‍‍আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন জব্দ করা হয়। ‍এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বার্তায় জানানো হয়।###


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ