ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ববিতে বঙ্গবন্ধু অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

    ববিতে বঙ্গবন্ধু অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
    ববিতে বঙ্গবন্ধু অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন-১ এবং সিজন-২’-এর পুরস্কার বিতরণ হয়েছে। মুজিবশতবর্ষ উপলক্ষে বিইউ রেডিও’র আয়োজনে পুরস্কার বিতরণ হয়। এতে ববিসহ দেশের প্রায় ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে অনুষ্ঠান হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।

    তিনি বলেন, শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়েই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করা সম্ভব। এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন, ব্যক্তিত্ববোধের বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।

    বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও বাস্তবায়ন করে। জীবনটা শুধু ভোগের জন্য নয়, ত্যাগেরও বটে। শিক্ষার্থীদের মধ্যে সমাজ ও দেশের জন্য দায়বদ্ধতার কমিটমেন্ট তৈরি করা অপরিহার্য, বলেন তিনি।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মনিরা বেগম। সভাপতিত্ব করেন বিইউ রেডিও'র সভাপতি সাইদুজ্জামান শোয়েব এবং সঞ্চালনায় ছিলেন সারা ইসলাম।

    বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন-১-এ প্রথম স্থান অধিকার করেন ববির শিক্ষার্থী তামিমা হোসাইন তমা, দ্বিতীয়  স্থান অধিকার করেন তইয়েবা তাকবির এবং তৃতীয় স্থান অধিকার করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিকাদাম রহমান।

    বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন-২-এ প্রথম স্থান অধিকার করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া জান্নাত ইভা, দ্বিতীয় স্থান অধিকার করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদা হক মিতু, তৃতীয় স্থান অধিকার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিব রহমান।

    একই অনুষ্ঠানে বিইউ রেডিও এবং অ্যামিকাস গিল্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রথম জাতীয় আইন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন সামিয়া সুলতানা এবং তৃতীয় স্থান অধিকার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিপা রানী সাহা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ