ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হাফ ভাড়ার দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ

    হাফ ভাড়ার দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণপ‌রিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নি‌শ্চিত ও নিরাপদ সড়কের দাবিতে ব‌রিশালে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

    বুধবার বেলা ১১টার দিকে ব‌রিশাল জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে এই কর্মসূচি পালন করেন তারা।

    এর আগে নগরীর অ‌শ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মি‌ছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা ১১ থেকে ১টা পর্যন্ত সড়ক ও নৌপথে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা ও নিরাপদ সড়কের দাবিতে সেখানে বিক্ষোভ করেন তারা।

    পাশাপাশি ব‌রিশালে যেসব থ্রি-হুইলার চলে, সেগুলোয় শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া ১০ টাকার মধ্যে রাখার দাবি জানান তারা।

    এরপর জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দারের কাছে স্মারক‌লি‌পি দেন। পরে জেলা প্রশাসকের আশ্বা‌সে বুধবারের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা ঘোষণা করা হয়।

    আন্দোলনকা‌রী শিক্ষার্থী আ‌লিসা মুনতাজ বলেন, ‘বাস ও লঞ্চে শিক্ষার্থীদে‌র কাছ থেকে ব‌রিশালে ফুল ভাড়া নেয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে।’

    ‘ব‌রিশালে যে থ্রি-হুইলারগুলো চলে, সেগুলোয় শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকার মধ্যে ভাড়া রাখতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে।’

    তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসকের কাছে স্মারক‌লি‌পি দিয়ে‌ছি, তি‌নি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন‌। পরবর্তী কর্মসূচি ঘোষণা হয়‌নি।’

    সুজয় শুভ নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘হাফ ভাড়ার নেয়ার কথা প‌রিবহন সুপারভাইজারদের বলা হলে তারা শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। এসবের প্রতিকার চাই।’

    ‘থ্রি-হুইলারগুলোয় ভাড়া বৃ‌দ্ধি পেয়েছে। যেটা শিক্ষার্থীদের পক্ষে দেয়া সম্ভব না। সুষ্ঠু সমাধান না হলে আমরা মাঠ ছাড়‌ব না।’ যোগ করেন তিনি।

    শিক্ষার্থী বিজন সিকদার বলেন, ‘তৃতীয় দিনের মতো আন্দোলন কর‌ছি আমরা। সবশেষ বাধ্য হয়ে ডি‌সি অ‌ফিস ঘেরাও করতে হয়েছে দাবি আদায়ে। ঢাকার জন্য এক নিয়ম আর অন্যান্য জায়গায় এক নিয়ম, তা চলবে না।’

    ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উ‌দ্দিন হায়দার বলেন, ‘শিক্ষার্থীরা স্মারক‌লি‌পি দিয়েছে। প‌রিবহনসং‌শ্লিষ্টদের সঙ্গে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করা হবে।’

    এর আগে ৫ ডিসেম্বর প্রথম ব‌রিশাল নগরীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা‌। এরপর মঙ্গলবার সড়ক অবরো‌ধ কর্মসূচির পর বুধবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেন তারা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ