ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শীতকালীন ছুটি বাতিল করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

     শীতকালীন ছুটি বাতিল করলো বরিশাল বিশ্ববিদ্যালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। করোনাকালীন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    বুধবার (৮  ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা রক্ষায় এবং সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

    আরও বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের যে ক্ষতি হয়েছিল, তা পুষিয়ে নেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ