ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়ায় পাঁচ জয়িতাকে সংর্বধনা প্রদান

    আগৈলঝাড়ায় পাঁচ জয়িতাকে সংর্বধনা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জন জয়িতা নারীকে সংর্বধনা প্রদান করা হয়েছে।

    উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে জয়িতাদের সংর্বধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাদ দৌলাতুন নেছা নাজমা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারসহ প্রমুখ।

    সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী বাকাল (তেতলা) গ্রামের সমীরন বৈদ্যের স্ত্রী নিবেদিতা হালদার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য আন্ধারমানিক গ্রামের পিন্টু বালার স্ত্রী কনিকা বিশ্বাস, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য চেঙ্গুটিয়া গ্রামের মৃত. করিম তালুকদারের মেয়ে লিজা তালুকদার, সফল জননী হিসেবে পূর্ব মোল্লাপাড়া গ্রামের মৃত. সুকুমার হালদারের স্ত্রী শান্তি লতা হালদার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় ফুল্লশ্রী গ্রামের মনির খলিফার স্ত্রী সুমা আক্তারকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ