ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

আলালকে গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আলালকে গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা। এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।

মানববন্ধনে বক্তারা মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ও ইশরাককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ