ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার

    বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কুয়াকাটা-২ লঞ্চ থেকে এক নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নোঙর করা লঞ্চের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।

    জানা গেছে, সকালে ঢাকা থেকে বরিশালে পৌঁছায় যাত্রীবাহী লঞ্চ কুয়াকাটা-২। পরে যাত্রীরা সব নেমে গেলেও লঞ্চের গ্রিজার কেবিনটি বন্ধই ছিল। সেখানে থাকা যাত্রীদের কোন সাড়া শব্দ না পেয়ে স্টাফরা ডাকাডাকি শুরু করেন। পরে পুলিশ সদস্যরা কেবিন থেকে নারী যাত্রীর লাশটি উদ্ধার করেন।

    লাশের সাথে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি উদ্ধার করেছে সিআইডি। সেখানে তার নাম লেখা রয়েছে শারমিন আক্তার। পিতার নাম এনায়েত হোসেন ফকির ও মাতার নাম নুরুন নাহার। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইডির একটি সূত্র।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ