ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আবারও লঞ্চে মিলল তরুণীর লাশ!

    আবারও লঞ্চে মিলল তরুণীর লাশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লঞ্চ থে‌কে শার‌মিন আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) সকা‌লে ঢাকা থে‌কে ব‌রিশা‌লে আসা এম‌ভি কুয়াকাটা-২ এর নীচতলায় লস্কর কে‌বিন থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়।

    মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য ব‌রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। পু‌লিশের প্রাথ‌মিক ধারণা বিষয়‌টি হত্যাকাণ্ড। মৃত শার‌মিন আক্তার ঢাকা পলিটেকনিক সংলগ্ন কু‌নিপাড়া এলাকার বা‌সিন্দা ও তার পিতার নাম এনা‌য়েত হোসেন ফ‌কির।

    ল‌ঞ্চের লস্কর ‌মো. সোহাগ বলেন, ‘১ হাজার ৮০০ টাকায় কে‌বিন‌টি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেয়। সকা‌লে কে‌বিন‌টি বাই‌রে থে‌কে তালাবদ্ধ দেখ‌তে পাওয়া যায়। স‌ন্দেহ হ‌লে তালা খু‌লে কে‌বি‌নে তরুণীর লাশ দেখ‌তে পাওয়া যায়। এরপর পু‌লি‌শে খবর দেওয়া হয়।’

    রাত ৩টার দি‌কে শ্বাস‌রোধ ক‌রে হত্যাকাণ্ডের পর সঙ্গে থাকা পুরুষ ব‌্যক্তি পা‌লি‌য়ে যায় ব‌লে ধারণা লস্করের।

    ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন ব‌লেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেটা নি‌শ্চিত নই। ত‌বে আশা কর‌ছি দ্রুত আসামি গ্রেফতারে সক্ষম হ‌বো এবং ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা চল‌ছে।

    পি‌বিআই এর প‌রিদর্শক শ‌হিদুল ইসলাম ব‌লেন, ফিঙ্গার প্রিন্ট দি‌য়ে তরুণীর নাম ও পরিচয় পাওয়া গেছে। ত‌বে বিস্তা‌রিত কো‌নো তথ‌্য মে‌লে‌নি।

    ব‌রিশাল নৌ পু‌লি‌শের সহকারী পু‌লিশ সুপার হা‌বিবুর রহমান ব‌লেন, প্রতিবছর ল‌ঞ্চে এমন হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘট‌ছে। পু‌লিশ নেই কো‌নো ল‌ঞ্চে, আনসারও নেই ঠিকমতো। গাফল‌তি‌ র‌য়ে‌ছে ম‌নে কর‌ছি। প্রাথম‌কিভা‌বে ধা‌রণা এটা হত‌্যাকাণ্ড, দ্রুত আসামিকে খুঁজে বের করা হ‌বে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ