ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠির প্রবীণ সাংবাদিক শ্যামল সরকারের পরলোকগমন

    ঝালকাঠির প্রবীণ সাংবাদিক শ্যামল সরকারের পরলোকগমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি শ্যামল চন্দ্র সরকার (৬৪) পরলোকগমন করেছেন। শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে ঝালকাঠি টিঅ্যান্ডটি সড়কের নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সদস্যরা।

    তিনি ছিলেন গবেষক ও শিক্ষক। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে চাকরি করেছেন। পরে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ থেকে ২০১৮ সালে অবসরে যান। তিনি মুক্তিযুদ্ধ গবেষক ছিলেন। "ঝালকাঠির মুক্তিযুদ্ধ" নামে একটি ইতিহাস সম্বলিত বই লিখেছিলেন তিনি।

    তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। এছাড়াও জেলা আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকবার্তা দিয়েছেন।

    প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকাঠি পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ