ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দপদপিয়ায় এক রাতে ৬ টি গরু চুরি, এলাকায় আতঙ্ক

    দপদপিয়ায় এক রাতে ৬ টি গরু চুরি, এলাকায় আতঙ্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন এলাকায় ১১ ডিসেম্বর রাতে এক বাড়ি থেকে ৬ টি গরু চুরি হয়। চুরি হওয়া গরুর মালিক নাছিমা বেগম (৪৮) বলেন, রাত ১০ টার দিকে গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যাই। পরে রাত ৪ টার সময় উঠে দেখি গোয়ালঘর খোলা। আমার ৬ টি গরু নেই।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি গরু চোরদের উপদ্রব বেড়েছে। গোয়ালঘরে তালা দিয়েও গরু রক্ষা করা যাচ্ছে না। চুরি বেড়ে যাওয়ায় অনেকেই গরু-মহিষ পালন বাদ দিয়েছেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে জানানো হয়েছে। চুরির ঘটনার প্রেক্ষিতে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

    নলছিটি থানার তদন্ত কর্মকর্তা বলেন, আমাদের কাছে এ বিষয়ে একটি অভিযোগ রয়েছে। আমরা তৎপর রয়েছি। আইনগত ব্যবস্থা ও গরু উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ