ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ২৮ জানুয়ারি বরিশালে শুরু হচ্ছে ম্যারাথনের দ্বিতীয় আসর

    ২৮ জানুয়ারি বরিশালে শুরু হচ্ছে ম্যারাথনের দ্বিতীয় আসর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৮ জানুয়ারি বরিশালে শুরু হচ্ছে ম্যারাথনের দ্বিতীয় আসর। এ উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর আর্যলক্ষ্মী ভবন অডিটরিয়ামে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।


    বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন  এবং পোষাক ব্রান্ড প্রতিষ্ঠান সেইলর এই ম্যারাথন আয়োজনের সহযোগিতা করছেন। আর এর উদ্যোগ নিয়েছেন বিজ্ঞান সংগঠন কসমিক কালচার।

    সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে কাসমিক কালচার এর সাধারণ সম্পাদক যোয়েল কর্মকার জানান, করোনা ভাইরাসের কারনে চলতি বছরে ম্যারাথনের উদ্যোগ নিলেও পরে তা স্থগিত করা হয়। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বরিশাল ম্যারাথনও এআই এম এস এর সহযোগি সদস্য পদ লাভ করেছে। আগামী ২৮ জানুয়ারি আগে ম্যারাথনে বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবে। ইতমধ্যে বরিশালের ৩৩ জন নারী পুরুষ আবেদন করেছে। আর সব মিলিয়ে ৪ শ মানুষ এতে অংশ নিতে আবেদন করেছে।

    তিনি আরো জানান, ২৮ জানুয়ারি বরিশাল ব্রজমোহন ( বিএম) কলেজের প্রথম গেট থেকে ম্যারাথন দৌড় শুরু হবে।  এটি নগরের নতুন বাজার, হাসপাতাল রোড,জেলখানার মোড়, সদর রোড, জিলা স্কুল মোড়, রাজাবাহাদুর সড়ক, শিশু পার্ক মোড়, চাদমারী মোড়,ডিসি বাস ভবন মোড়, বাহাদুর শাহ সড়ক, জিলা স্কুল মোড়, সদর রোড, জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার, মড়কখোলার পুল, লাকুটিয়া সড়ক, বাবুগঞ্জ বাজার, বরিশাল বিমানবন্দর, বাবুগঞ্জ বাজার, লাকুটিয়া সড়ক,মড়কখোলার পুল, রামকৃষ্ণ মিশন হয়ে পুনরায় বিএম কলেজ প্রথম গেটে গিয়ে শেষ হবে।

    ক্যাটাগরি ভিত্তিক অংশগ্রহনের নূণতম বয়স ১৮ বছর বা তদুর্ধ, হাপ ম্যারাথন ১৬ বছর বা তদুর্ধ, ১০ কি.মি রান ১৪ বছর বা তদুর্ধ, এবং ৫ কি.মি রান ১০ বছর বা তদুর্ধ। ম্যারাথনে অংশ নেওয়া নারী পুরুষদের আলাদা ভাবে পুরস্কার প্রদাান করা হবে।

    এদিকে ম্যারাথন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতমধ্যে স্থানীয় প্রশাাসনের অনুমতি নেওয়া হয়েছে।  প্রচারনা চারানো হচ্ছে।  সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কসমিক কালচারেরর সভাপতি ডা, অনিষ মন্ডল।

    প্রসঙ্গত, ২০২০ সালের ২২ ফেব্রয়ারী বরিশালে প্রথমবারের মত পূনাঙ্গ ম্যারাথন ইভেন্ট আয়োজনের মধ্যদিয়ে বরিশাল ম্যারাথনের সুচনা হয়। চলতি বছর  বরিশাল ম্যারাথন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ