ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

    ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার সকাল থেকে চার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এবারে জেলার ৪টি উপজেলার ২টি পৌরসভা ও ৩২টি ইউনিয়নে ৮২৪টি  কেন্দ্রে লক্ষাধিক শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

    এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে এক লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দুইলাখ আইইউ ক্ষমতাসম্পন্ন একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

    কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জেলায় ৮২৪টি কেন্দ্র চালু করা হবে। কেন্দ্রগুলোতে মোট এক হাজার ৭৫৬ জন কর্মকর্তা ও কর্মী কাজ করছেন। বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ