ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ম্যারাথনের ২য় আসর ২৮ জানুয়ারি শুরু

    বরিশালে ম্যারাথনের ২য় আসর ২৮ জানুয়ারি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৮ জানুয়ারি বরিশালে শুরু হচ্ছে ম্যারাথনের দ্বিতীয় আসর। শনিবার বরিশাল কীর্তনখোলা মিলনায়তনে আয়োজকদের উদ্যোগে সংবাদ সম্মেলনে জানান হয়, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এবং পোষাক ব্রান্ড প্রতিষ্ঠান ‘সেইলর’ এ ম্যারাথন আয়োজনে সহযোগিতা করছে।

    ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে প্রথমবারের মত পূর্ণাঙ্গ ম্যারাথন ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে বরিশালে কসমিক কালচারের উদ্যোগে ম্যারাথনের সূচনা হয়। বরিশাল ম্যারাথন এবছর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

    সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কাসমিক কালচার এর সাধারন সম্পাদক জুয়েল কর্মকার জানান, করোনা ভাইরাসের কারনে চলতি বছরে ম্যারাথনের উদ্যোগ নিলেও পরে তা স্থগিত করা হয়। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে বরিশাল ম্যারাথনও এআই এম এস এর সহযোগী সদস্য পদ লাভ করেছে।

    আগামী ২৮ জানুয়ারির ম্যারাথনে বরিশাল সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন। ইতোমধ্যে বরিশালের ৩৩ জন নারী পুরুষ আবেদন করেছেন। আর সব মিলিয়ে ৪শ মানুষ এতে অংশ নিতে আবেদন করেছেন।

    তিনি আরো জানান, ২৮ জানুয়ারি বরিশাল বিএম কলেজের প্রথম গেট থেকে ম্যারাথন দৌঁড় শুরু হবে। এটি নগরীর নতুন বাজার, হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড, জেলা স্কুল মোড়, রাজাবাহাদুর সড়ক, শিশু পার্ক মোড়, চাঁদমারী মোড়, ডিসি বাস ভবন মোড়, বাহাদুর শাহ সড়ক, জেলা স্কুল মোড়, সদর রোড, জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার, মড়কখোলার পুল, লাকুটিয়া সড়ক, বাবুগঞ্জ বাজার, বরিশাল বিমানবন্দর, বাবুগঞ্জ বাজার, লাকুটিয়া সড়ক, মড়কখোলার পুল, রামকৃষ্ণ মিশন হয়ে পুনরায় বিএম কলেজ প্রথম গেটে শেষ হবে।

    ক্যাটাগরি ভিত্তিক অংশগ্রহণের ন্যূনতম বয়স ১৮ বছর বা তদুর্ধ। হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীরা ১৬ বছর বা তদুর্ধ, ১০ কি.মি রান ১৪ বছর বা তদুর্ধ, এবং ৫ কি.মি রান ১০ বছর বা তদূর্ধ। ম্যারাথনে অংশ নেয়া নারী পুরুষদের আলাদা ভাবে পুরস্কার প্রদান করা হবে।

    ম্যারাথন আয়োজনের সকল প্রতি সম্পন্ন সহ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে বলেও জানান হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কসমিক কালচারেরর সভাপতি অধ্যাপক ড. অনীশ মন্ডল উপস্থিত ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ