ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • চেয়ারম্যান দিলেন জায়গা, পুলিশ দিল নতুন ঘর

    চেয়ারম্যান দিলেন জায়গা, পুলিশ দিল নতুন ঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মসজিদপাড়া গ্রামের এক গৃহহীন অসহায় পরিবারের দুর্দশা ঘোচাল বাংলাদেশ পুলিশ।

    মোনতাজ-তাসলিমা দম্পতিকে নতুন ঘর উপহার দিলেন তারা। শনিবার দুপুরে পুলিশের আইজিপি বেনজির আহমেদের উদ্যোগে দেওয়া নতুন ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন।

    এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান বাসির, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, এসআই সুব্রত কুমার ঘোষসহ সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ।

    নতুন ঘর পেতে বড় বাধা ছিল মোনতাজ-তাসলিমা দম্পতির নিজেদের কোনো জায়গা ছিল না। এ অবস্থায় সাহায্যের হাত বাড়ান হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন।

    নিজে আড়াই শতক জায়গা কিনে দিয়ে সেই সমস্যা দূর করলেন। চেয়ারম্যান দিলেন জায়গা, পুলিশ দিল নতুন ঘর, এভাবেই দুর্দশা দূর হলো অসহায় পরিবারটির।


    নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত তাসলিমা খাতুন বলেন, স্বামী অসুস্থ হওয়ার পর থেকে খুব কষ্টে জীবনযাপন করছি। তবে পেটের কষ্টের চেয়ে ঘরের কষ্ট ছিল অনেক বড়! কারণ ঝড় বৃষ্টিতে স্বামী-সন্তান নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছিল। কিন্তু চেয়ারম্যান ও পুলিশ আমাদের জন্য যা করল সেটা কোনোদিন ভুলার নয়। একসময় এলাকায় পুলিশ এলে খুব ভয় লাগত। ভয়ে ঘর থেকে বের হতাম না। আজ সেই পুলিশই আমাদের ঘর করে দিল। আমার পরিবারকে চির ঋণী করে দিল পুলিশ সদস্যরা। আল্লাহ তাদের মঙ্গল করুন।

    পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন জানান, পরিবারটির কষ্টের সীমা ছিল না। চেষ্টা করছিলাম সরকারি ঘর পাইয়ে দেওয়ার। তবে পুলিশের পক্ষ থেকে ঘর করে দেওয়ার কথা বলা হলে আমি ব্যক্তিগতভাবে আড়াই শতক জায়গা তাদের এক নিকট আত্মীয়ের কাছ থেকে কিনে দেই। তবুও অসহায় পরিবারটি ভালো থাকুক।

    এএসপি সজীব শাহরীন বলেন, বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসহায় এই পরিবারটির খোঁজ পাওয়া যায়। পরে আইজিপি স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য একটি করে নতুন ঘরের তালিকায় চাটমোহর থেকে তাসলিমা খাতুনের নাম পাঠানো হয়। পরে পুলিশ সুপার স্যারের নিদের্শে শনিবার নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। হতদরিদ্র ওই পরিবারটি খুব খুশি হয়েছে। বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ