ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গৌরনদীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

    গৌরনদীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭তম জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার রাতে উপজেলার টরকী বাসষ্ট্যানস্থ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে উপজেলার বিভিন্ন গ্রামের দুইশ’ দুঃস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, যুবলীগ নেতা ফিরোজ হাওলাদার, রাশেদ হাওলাদার।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা তালুকদার মোঃ সজিব। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাইমুন তালুকদার, টিপু সুলতান, শামিম দেওয়ান, ছালাম খান, শাওন তালুকদার, রাশেদ আকন, রবিউল ঘরামী, হেলাল তালুকদার ও নোমান তালুকদারসহ অন্যান্যরা। শেষে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ