ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে কলেজছাত্রের আত্মহত্যা

    বরিশালে কলেজছাত্রের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    বরিশালে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। নিহত ওই ছাত্রের নাম বিনয় সামন্ত চঞ্চল (২২)। চঞ্চল বরিশাল বিএম কলেজের ৪র্থ বর্ষের ম্যানেজমেন্টের ছাত্র ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রণজিৎ সমাদ্দারের পুত্র।

    নিহতের স্বজনরা বলছেন, গত সপ্তাহে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ইন্দোবাংলার বিপরীতে শ্রাবন্তী নিবাসে নিচ তলায় বন্ধুদের সাথে ভাড়া বাসায় ওঠে।

    শনিবার বন্ধুরা ঢাকায় গেলে ওই বাসায় একাই থাকেন চঞ্চল। রবিবার সকাল থেকে চঞ্চলকে মোবাইল ফোনে না পাওয়া গেলে বাড়িয়ালাকে অবহিত করলে তিনি জানালার ফাঁকা থেকে চঞ্চলকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন। এরপর বাড়িওয়ালা ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যান ময়নাতদন্তের জন্য।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার এস আই অলিব বলেন, বিকালে আমরা ৯৯৯ খবর পেয়ে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করি। শেবাচিম হাসপাতালে সুরাতাহাল শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করবে বলেও জানান তিনি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি- এটি আত্মহত্যার ঘটনা। তবুও ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ