ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ছাদ বাগানে স্বাস্থ্য কর্মকর্তার সফলতা

    A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Undefined variable: repo

    Filename: fontend/detail.php

    Line Number: 50

    Backtrace:

    File: /home/matobad/public_html/application/views/fontend/detail.php
    Line: 50
    Function: _error_handler

    File: /home/matobad/public_html/application/controllers/Front_side_news.php
    Line: 135
    Function: view

    File: /home/matobad/public_html/index.php
    Line: 316
    Function: require_once

    A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Trying to get property of non-object

    Filename: fontend/detail.php

    Line Number: 50

    Backtrace:

    File: /home/matobad/public_html/application/views/fontend/detail.php
    Line: 50
    Function: _error_handler

    File: /home/matobad/public_html/application/controllers/Front_side_news.php
    Line: 135
    Function: view

    File: /home/matobad/public_html/index.php
    Line: 316
    Function: require_once

    A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Undefined variable: repo

    Filename: fontend/detail.php

    Line Number: 50

    Backtrace:

    File: /home/matobad/public_html/application/views/fontend/detail.php
    Line: 50
    Function: _error_handler

    File: /home/matobad/public_html/application/controllers/Front_side_news.php
    Line: 135
    Function: view

    File: /home/matobad/public_html/index.php
    Line: 316
    Function: require_once

    A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Trying to get property of non-object

    Filename: fontend/detail.php

    Line Number: 50

    Backtrace:

    File: /home/matobad/public_html/application/views/fontend/detail.php
    Line: 50
    Function: _error_handler

    File: /home/matobad/public_html/application/controllers/Front_side_news.php
    Line: 135
    Function: view

    File: /home/matobad/public_html/index.php
    Line: 316
    Function: require_once

    প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২১ ০৪:২২ পূর্বাহ্ন
    বরিশালে ছাদ বাগানে স্বাস্থ্য কর্মকর্তার সফলতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাদ বাগানে সফলতা পেয়েছেন বরিশাল নগরীর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। নিজ বাড়ির ছাদে শোভা পাচ্ছে বিভিন্ন ফলসহ মৌসুমী সবজির নানান জাতের গাছ। ৭৪ বছর বয়সী এই ব্যক্তি এখন অবসর জীবনের অনেকটাই কাটান শখের বাগানে। তার সফলতায় ছাদবাগান করতে আগ্রহী হচ্ছেন প্রতিবেশী এবং শুভাকাঙ্খীরাও।

    বরিশাল মহানগরীর কালুশাহ সড়ক এলাকায় সাবেক স্বাস্থ্য কর্মকর্তা আবুল বাশার মিঞার বসবাস। বাড়ির নাম মিঞা বাড়ি। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মস্থল ছিলো উজিরপুরের আটিপাড়ায়। অবসর গ্রহণ করেন ২০০৪ সালে। ২০১২ সালের গোড়ার দিকে নিজ বাড়ির ছাদে গড়ে তোলেন শখের বাগান। প্রথমে ৪ টি ফলের গাছ দিয়ে শুরু। মেলে আশানুরূপ সফলতা। এরপরই বাড়তে থাকে আগ্রহ আর বাগানের ব্যাপ্তি। অব্যাহত প্রচেষ্টায় ধীরে ধীরে বাড়ির প্রায় দেড় হাজার স্কয়ার ফিট ছাদে বাগান গড়ে তোলেন। বর্তমানে তার বাগানে শোভা পাচ্ছে ফল ও সবজির শতাধিক গাছ।

    ছাদবাগানের মালিক আবুল বাশার মিঞা জানান, তার বাগানে দেশি জাতের পেয়ারা, আমড়া, সফেদা, বড়ই, কামরাঙার গাছ রয়েছে। আছে বিদেশি জাতের আঙ্গুর ও ড্রাগন ফলের গাছ। বর্তমানে অধিকাংশ গাছে ফল আসলেও বাকী গাছগুলো মৌসুম অনুযায়ী ফল দিচ্ছে। পাশাপাশি পেঁপে, লাউ, মরিচ, লেবু, মৌসিম, বেগুন, শীতকালীন সবজি টমেটো, বরবটি, পুঁই শাকের চাষও করছেন। পুরোপুরি না হলেও পারিবারিক চাহিদার অনেকটাই পূরণ হয় তার ছাদ বাগানের আবাদ থেকে।

    আবুল বাশার বলেন, ছোটবেলা থেকে কৃষি এবং বাগানের উপর আগ্রহ ছিল। চাকরি থেকে অবসর নেওয়ার পর সেই আগ্রহ এখন বাস্তবে রূপলাভ করেছে। অবসর সময়টার অনেকটাই এখন কাটে তার ছাদ বাগানে। বর্তমানে কেবল নিজস্ব হলেও পরবর্তীতে বাণিজ্যিকভাবে বাগানের প্রসারতা বৃদ্ধির ইচ্ছা আছে। নগরীর প্রতিটি বাড়ির মালিক তার এই ছাদবাগান দেখে উৎসাহিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    সুসজ্জিত ছাদ বাগানটি দেখতে এসেছেন তারই মতো আর একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুনসুর আহমেদ। আলাপকালে তিনি বলেন, বাগানটি দেখে ভালো লেগেছে। আমার নিজেরও ছাদ বাগান করায় আগ্রহ আছে। তাই তার কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নিতে এসেছি।

    বাগান মালিকের বড় ছেলে রূপালী ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ বাপ্পী জানান, ছাদ বাগানটি বাবার এখন বিনোদনের অন্যতম ক্ষেত্র। ৯ বছর যাবত তিনি এর পিছনে কঠোর পরিশ্রম দিচ্ছেন। পরিচর্যা করছেন নিয়মিত। বরিশাল নগরী ও আশেপাশের এলাকা থেকে চারা সংগ্রহ করছেন, জৈব সার তৈরি করছেন নিজ হাতে। তাকে যথাসাধ্য সাহায্য-সমর্থন করছেন পরিবারের প্রতিটা সদস্য। এই বাগানের কল্যাণেই এত বছর বয়সেও বাবা নি:রোগ একজন ব্যক্তি।  

    এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা সোমা রানী দাস জানান, ছাদবাগান এখন বাণিজ্যিক কৃষির ভিত্তি হয়ে উঠছে। এখানে নতুন নতুন জাত সম্প্রসারিত হচ্ছে। নিরাপদ খাবারের অন্যতম মাধ্যম এই ছাদবাগান। বর্তমানে বরিশাল নগরীর আড়াইশোরও বেশি মালিক তাদের বাড়ির ছাদে বাগান করেছেন যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।
    অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাদ বাগানের বিষয়ে আমরা শুরু থেকেই সহযোগিতা ও বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। চেষ্টা করছি শহরের প্রতিটি বাড়ির ছাদের মালিককে উৎসাহ দিতে। ছাদ বাগানের বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে কৃষি বিভাগের কর্ম তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ