ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আ.লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীসহ ১৪ নেতা বহিষ্কার

     আ.লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীসহ ১৪ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীসহ ১৪ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।


    চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ ও তাদের সমর্থন করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

    রোববার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ও উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা সাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। সোমবার ১৩ ডিসেম্বর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা এ তথ্য নিশ্চিত করেছেন।

    উপজেলার চার ইউনিয়নে বহিষ্কৃতরা হলেন, অর্জুনা ইউনিয়নের আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আইয়ুব আলী মোল্লা, সহসভাপতি মো. আবদুর রহমান।

    গাবসারা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও উপজেলা আ.লীগের কার্যকর কমিটির সদস্য ও বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, গাবসারা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আনারস প্রতীকের প্রার্থী শাহ আলম আকন্দ শাপলা, নজরুল ইসলাম ও ছানোয়ার হোসেন তালুকদার ফিরোজ।

    গোবিন্দাসী ইউনিয়ন আ. লীগের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের কার্যকরী সদস্য ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আমিনুল ইসলাম (আমিন), ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মো. জহিরুল ইসলাম, মো. আমিন মণ্ডল ও জয়নাল আবেদীন। যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক।

    নিকরাইল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মাসুদুল হক মাসুদ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল ও জুরান আলী মণ্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোন্নাফ আলী, ধর্মবিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. ফজল হক ও সদস্য মো. রফিকুল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ