ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • পিরোজপুরে প্রশিক্ষক কর্মকর্তাদের পরিচায়ক কোর্স শীর্ষক অবহিতকরণ সভা

    পিরোজপুরে প্রশিক্ষক কর্মকর্তাদের পরিচায়ক কোর্স শীর্ষক অবহিতকরণ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পিরোজপুরে প্রশিক্ষক কর্মকর্তাদের জন্য পরিচায়ক কোর্স শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরগুনা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি। এসময় উন্মুক্ত আলোচনা করেন বাংলাদেশ টেলিভিশন বিটিভি এর জেলা প্রতিনিধি এস এম পারভেজ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রকল্পের বরগুনা জেলা কার্যালয়ের জুনিয়র কন্সালটেন্ট আকাশ হীরা। এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কলেজ প্রধান ও পূজা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ