ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বরিশালে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতার মোঃ তাওহীদ (১৯) ঝালকাঠি জেলার কাঠালিয়ার পূর্ব ছিটকি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নগরীর সাগরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

    বুধবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাগরদী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এক পর্যায়ে বেলা ১ টার দিকে আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী তাওহীদকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তার কাছ থেকে ৬ কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহনগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ