ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে ডেঙ্গু পরীক্ষায় তিনগুণ ফি, ল্যাবএইডকে জরিমানা

    বরিশালে ডেঙ্গু পরীক্ষায় তিনগুণ ফি, ল্যাবএইডকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি থেকে কয়েকগুণ বেশি নেওয়ায় ল্যাবএইড ডায়াগনস্টিক বরিশাল সদররোড শাখা কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ জরিমানা করেন।

    তিনি বলেন, ডেঙ্গু পরীক্ষায় ল্যাবএইড বরিশাল সদররোড শাখা কর্তৃপক্ষ সরকার নির্ধারিত ফি থেকে কয়েক গুন বেশি নেওয়ার অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ফি ৫০০ টাকার জায়গায় ১ হাজার ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। বেশি টাকা নেওয়ার কারণ জানতে চাইলে ল্যাবএইড কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। পরে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি বা অর্থ নেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ