ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অনন্য ববি

    ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অনন্য ববি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশালবাসীর দীর্ঘ আন্দোলনের ফসল। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে বরিশালের কর্ণকাঠীর ৫০ একরে ঠাঁই হয়েছে বিশ্ববিদ্যালয়টির।

    ভর্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়টি যেমন অনন্য, তেমনি বিগত দিনে প্রশ্নফাঁস রোধে এর ভূমিকা অগ্রণী। এবছর প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়টি। যদিও শুরুটা ছিলো বেশ চ্যালেঞ্জিং। সকল প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাফল্য আজ দৃশ্যমান।

    প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক সীমাবদ্ধতা থাকা স্বত্তেও স্বচ্ছতার নীতিতে বরাবরের মতোই অটল বিশ্ববিদ্যালয়টি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁসের গুঞ্জন যেখানে নিত্যদিনের সঙ্গী সেখানে শত গুঞ্জন ও সীমাবদ্ধতাকেও পেরিয়ে গিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রশ্নফাঁস, ভর্তি জালিয়াতির ইতিহাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন।

    ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুড়িয়েছে জাতীয় ও আন্তজার্তিক সুনাম।

    শিক্ষা, সহশিক্ষা ও গবেষণাতেও পিছিয়ে নেই বিশ্ববিদ্যালয়টি। ইতোমধ্যেই বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ফেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অর্জন করেছে জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরষ্কার। এছাড়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একদল শিক্ষার্থী আবিষ্কার করেছে 'কথা বলা চশমা' বা 'টকিং গ্লাস' যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা পথ চলতে পারবে বলে দাবি তাদের। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্যা ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস  (টোয়াজ) থেকে গবেষণাগার তৈরিতে ১৪ লাখ টাকা অনুদান পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন।

     

    যে বিশ্ববিদ্যালয়টি কারিগরি সক্ষমতার অভাবে কিছুদিন পূর্বেও অন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সহায়তা নিতো আজ সেই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ।

    প্রশ্নফাঁস রোধের মতো চ্যালেঞ্জিং কাজটি বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে অনায়াসে সম্পন্ন করেছে। দেশে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা কেন্দ্রেও বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থাপন করেছিলেন 'নেটওয়ার্ক জ্যামার' যার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করলেও কাজ করবে না ডিভাইস।

    এ বিষয় নিয়ে সর্বশেষ কথা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলমের সাথে। তিনি জানান, শিক্ষার্থীদের সকল ধরনের সেবায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন তৎপর আছে তেমনি ভর্তি পরীক্ষার মতো বিষয়গুলোতেও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সব ধরণের উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা  এ বছর গুচ্ছভুক্ত ২০টি  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা খুবই সফল ভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়েছি। বর্তমান গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর  ভর্তি পরীক্ষার মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয় ভিত্তিক শর্ত পূরণ সাপেক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ