ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ববিতে দেয়ালিকা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

    ববিতে দেয়ালিকা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উদ্যাপনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর  ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে উপাচার্য বলেন, এধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানার সুযোগ তৈরি হবে।

    ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস  এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট,  বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় দুপুর ১২ টায় অনুষ্ঠিত দেয়ালিকা প্রদর্শনীতে বিশ^বিদ্যালয়ের ২৪টি বিভাগ অংশগ্রহণ করে।

    বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এর আগে বেলা  ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ছাত্রীদের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে পদার্থবিজ্ঞান বিভাগ টানা ৪র্থ বারের মত চ্যাম্পিয়ন হয়। দুপুর ২ টায় ছাত্রদের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা লোক প্রশাসন ও ইংরেজি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ