ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিষ্ঠার দীর্ঘ দুই যুগ পরে সাংবাদিকদের স্বপ্ন পুরণে আগৈলঝাড়া প্রেসক্লাবের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র আন্তরিক প্রচেষ্টায় এমপি’র নিজস্ব অর্থায়নে আগৈলঝাড়ায় অবস্থিত জেলা পরিষদ ডাক বাংলোর বিপরীতে আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

    বুধবার দুপুরে ২৯ লাখ ২৯ হাজার ৫শ ৩৯ টাকা ব্যয় বরাদ্দ সাপেক্ষ বরিশাল জেলা পরিষদের বাস্তবায়নাধীন আধুনিক ডিজাইনের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ভেগাই হালদার পাবলিক একাডেমীর এডহক কমিটির সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুবলীগ সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান লিটন আবদুল্লাহ,  যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মো. উজ্জল হোসেন, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু, প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা।

    জানা গেছে, ১৯৯১ সালে আগৈলঝাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন স্থানে ভাড়া কার্যালয়ের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে আসছিলো সাংবাদিকেরা। দীর্ঘ দুই যুগেও নিজস্ব জমি বা কার্যালয়  নির্মাণ করতে না পারায় স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের দুঃখ দুর্দশা লাঘব করে সাংবাদিকদের স্বপ্ন পুরণের জন্য এগিয়ে আসেন। প্রেসক্লাবের নামে ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে জমি বরাদ্দে সহযোগীতা করে জেলা পরিষদে তাঁর তহবিল থেকে ইতোমধ্যেই ১০ লাখ টাকা প্রেসক্লাব নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেছেন। চলমান প্রকল্পে বাকি অর্থ বরাদ্দ প্রদান সাপেক্ষ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

    প্রেসক্লাব নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে দেয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন পরে সাংবাদিকদের  নিজস্ব কার্যলয় নির্মাণের জন্য এমপি আবুল হাসানাত আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিকেরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ