ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • ট্রাকচাপায় দুই পর্যটক নিহত

     ট্রাকচাপায় দুই পর্যটক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার সদর এলাকার মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী ও সোহেল আহমদ। সোহেলের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া সম্ভব হয়নি।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধুরা মিলে তারা ৩টি মোটরসাইকেলে করে জাফলং ভ্রমণে আসেন। জাফলং ভ্রমণ শেষে নিহত ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে চড়ে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান।


    আহত সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব গনমাধ্যমকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহ দুটো হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ