ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ অনুষ্ঠিত

    বরিশালে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ‘বিজয় শোভাযাত্রা’ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর শহীদ সোহেল চত্তরস্থ দলীয় কার্য‍ালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। বিজয় শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক ‍আব্দুল্লাহ। ‍এছাড়া ‍বিশেষ অতিথী হিসেবে ‍উপস্থিত ছিলেন জেলা ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি  অ্যাড. তালুকদার মোঃ ‍ইউনিুস ও বরিশাল মহানগর ‍আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর।এদিকে দুপুরের দিকে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসেন। বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ‍আবার দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

    এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ‘বিজয় শোভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান কর‍া হয়। ‍এছাড়া সর্ব সাধারণের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে বলেও নির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে সভায় শোভাযাত্রাটি বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত এ ‍আয়োজনে সারাদেশের ন্যায় বরিশাল জেলা ও মহানগর সহ প্রতিটি ‍উপজেলা ও ‍ইউনিয়নে একযোগে ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়।এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।    


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ