ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শহীদ বে‌দীতে জুতা পরে নৌকা প্রার্থীর নির্বাচনী সভা

    শহীদ বে‌দীতে জুতা পরে নৌকা প্রার্থীর নির্বাচনী সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কুলের শহীদ মিনারে জুতা পায়ে বেদীতে উঠে আওয়ামী লীগ প্রার্থী কেএম সামসুদ্দিন আবু মিয়ার নৌকা মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের এ. ছত্তার মাধ্যমিক বিদ্যালয়। এ নিয়ে এলাকার রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একে সামসুদ্দিন আবু মিয়ার (নৌকা) সমর্থনে এ সভাটি হয় গত ১৩ ডিসেম্বর বিকেলে। সভায় নৌকার প্রার্থী কেএম সামসুদ্দিন আবু মিয়া ও তার কর্মী-সমর্থকরা ওই সভায় শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠে এবং সভাও করেন। কিন্তু গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) এ দৃশ্যের ভিডিও এবং ছবিটি ভাইরাল হয়। কে এম সামসুদ্দিন আবু মিয়া রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

    ওই ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা (আনারস) বলেন, শহীদ মিনারে জুতা পায়ে আবু মিয়ার নির্বাচনী সভার তীব্র নিন্দা জানাই এবং শহীদের প্রতি অবমাননা।

    এ ব্যাপারে চরমোন্তাজ এ. ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, আমি ছিলাম না। যদি ঘটনা সত্য হয়ে থাকে তা নিন্দাজনক। জুতা নিয়ে শহীদ মিনারে উঠে থাকলে তা দুঃখজনক।

    জুতা পায়ে নেতাকর্মী নিয়ে নির্বাচনী সভা করা প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একে সামসুদ্দিন আবু মিয়ার মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানিয়েছেন, বিষয়টি দুঃখজনক। আমরা খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা আর না ঘটে সে পদক্ষেও গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ